তাওহীদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি — যার উপর গোটা দ্বীনের ভিত্তি দাঁড়িয়ে আছে। এই বইতে তাওহীদের তিন প্রকার (রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ ও আসমা-সিফাত) কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে অত্যন্ত সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি অধ্যায়ে বাস্তব উদাহরণ, দলিল ও প্রশ্নোত্তর যুক্ত করা হয়েছে, যাতে একজন সাধারণ পাঠকও আকিদার জটিল বিষয়গুলো নিজে থেকে বুঝতে পারেন। শিরকের সূক্ষ্ম প্রকারভেদ এবং তা থেকে বাঁচার উপায়ও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ড. হাফিজুর রহমান মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আকিদা বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে আকিদা ও তাফসীর বিষয়ে অধ্যাপনা করছেন।