রাসূলুল্লাহ ﷺ-এর জীবনই একজন মুমিনের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। এই সিরাতগ্রন্থে জন্মের পূর্ববর্তী আরব সমাজ থেকে শুরু করে বিদায় হজ্জ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় কালানুক্রমিকভাবে নির্ভরযোগ্য বর্ণনায় তুলে ধরা হয়েছে।
শুধু ঘটনার বর্ণনা নয় — প্রতিটি ঘটনা থেকে আমাদের জীবনের জন্য কী শিক্ষা, তা-ও আলোচনা করা হয়েছে। মক্কি ও মাদানি জীবনের পার্থক্য, যুদ্ধের কৌশল ও নববী আখলাকের প্রতিচ্ছবি এখানে স্পষ্ট।
শায়খ ইবরাহিম খলিল একজন সিরাত গবেষক ও লেখক, যিনি দীর্ঘদিন ধরে নববী ইতিহাস ও ইসলামের প্রারম্ভিক যুগ নিয়ে গবেষণা করছেন।