জান্নাত অর্জন কি কেবল বড় বড় আমলের উপর নির্ভরশীল? এই বইটি দেখায় যে দৈনন্দিন ছোট ছোট কাজ — একটি হাসি, একটি সালাম, একটি কষ্ট-সহিষ্ণুতা — কীভাবে জান্নাতের পথ সহজ করে দিতে পারে।
সহীহ হাদীস থেকে নেওয়া চল্লিশটি সহজ আমল এখানে সংকলিত হয়েছে, যা যেকোনো ব্যস্ত মানুষও প্রতিদিনের জীবনে অনুশীলন করতে পারেন। এটি একটি সম্পূর্ণ ফ্রি ই-বুক।
উস্তায সালমান আল-ফারসি একজন দাঈ ও লেখক, যিনি সহজ ভাষায় আমলকেন্দ্রিক রচনার জন্য পাঠকপ্রিয়।